এলাকার ঐতিহ্য ,প্রাকৃতিক সম্পদ ও সংস্কৃতিকে তুলে ধরে একদিকে উৎসব আর অন্যদিকে ধারাবাহিক উন্নয়ন একমাত্র করতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই বার্তাই ছড়িয়ে দেওয়া হল এই উৎসবের মাধ্যমে। মঙ্গলবার ইসলামপুর পার্কে পুষ্প প্রদর্শনীর উদ্বোধন করতে এসে এমনই বললেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী গোলাম রোব্বানী। তিনি জানান,আগের থেকে বর্তমানে পার্ক যেন আরও ফুলে ফুলে রঙিন হয়ে উঠেছে। তবে পরিকাঠামোগত কিছু অসুবিধার জন্য পার্কের জায়গা সম্প্রসারণ করতে একটু অসুবিধা হচ্ছে।তবে এই সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। ইসলামপুর পার্ক ও বন বিভাগের উদ্যান ও কানন উত্তর বিভাগের উদ্যোগে এদিন আয়োজিত হলো ষষ্ঠ বার্ষিক পুষ্প প্রদর্শনী । ফিতা কেটে এই প্রদর্শনীর উদ্বোধন করলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী গোলাম রাব্বানী ।উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন ইসলামপুরের বিধায়ক তথা চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল ,মহকুমাশাসক শেরিং ওয়াই ভুটিয়া, ইসলামপুর এর অতিরিক্ত পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব এবং উদ্যান ও কানন উত্তর বিভাগ এর অধিকারিক কৌশিক চৌধুরী ।এবার এর এই পুষ্প প্রদর্শনী তে প্রচুর প্রজাতির ফুল ফল প্রদর্শিত হয়েছে ।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/dtsTMustYXo